কাহারোল

কাহারোলে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনকে জরিমানা

প্রিন্ট
কাহারোলে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনকে জরিমানা

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, রাত ১১:১৬


দিনাজপুরের কাহারোল উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দণ্ডবিধি ২০০৯-এর ৩৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ১৮৬০-এর ১৮৮ ধারায় আদেশ অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ডহচী গ্রামের আ. খালেকের ছেলে মাসুদ রানা (৩২), ডাবর গ্রামের মৃত হারিজ মিয়ার ছেলে রেজাউল করিম (৪৮) এবং বোঁচাগঞ্জ উপজেলার ইসানিয়া গ্রামের রামপ্রসাদ অধিকারীর ছেলে সুবাস অধিকারী (৪৫)।

ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

অভিযান চলাকালে স্থানীয় থানা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।