সারাদেশ

বীরগঞ্জে আদর্শগ্রামের সাথে বার্ষিক গেদারিং সভা

প্রিন্ট
বীরগঞ্জে আদর্শগ্রামের সাথে বার্ষিক গেদারিং সভা

ছবি : বীরগঞ্জে আদর্শগ্রামের সাথে বার্ষিক গেদারিং সভা


প্রকাশিত : ১৪ মে ২০২৬, রাত ৯:৪৯

দিনাজপুরের বীরগঞ্জে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আদর্শগ্রামের সাথে গেদারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ মে) দুপুরে পল্লীশ্রী "নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানির সহযোগিতায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুম তেল গ্রামে আদর্শগ্রামের সাথে বার্ষিক গেদারিং সভায় সততা সিবিওর সভাপ্রধান ধরিত্রী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিষয় তুলে বক্তব্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মণ্ডল। এসময় প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম এবং প্রোগ্রাম ফ্যামেলিটেটর নার্গিস বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গেদারিং সভায় আদর্শমাসের অর্জন শেয়ারিং করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।