দিনাজপুরের কাহারোলে নিরাপদ ও মানসম্মত প্রাণী আমিষ ও বিপণন বিষয়ক মাংস ব্যবসায়ী (কসাই)দের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণি সস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় ৩৫ জন মাংস ব্যবসায়ী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আজকের প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে পশু জবাই করার পূর্বে পশু রোগাক্রান্ত কিনা তা পরীক্ষা করে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংস সংরক্ষণ করতে হবে । তিনি আরোও বলেন আমরা আপনাদের প্রতিপক্ষ হতে চাই না, আজকে প্রশিক্ষণে আপনাদের অবহিত করার পরও যদি আপনারা বেআইনিভাব পশু জবাই করেন তাহলে আপনাদের আইনের আওতায় আসতে হবে।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আবু সরফরাজ হোসেন প্রশিক্ষণের উদ্দেশ্যে নিয়ে মাংস ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, যে পদ্ধতিতে পশু জবাই করা উচিত সেটি তাদের মেনে চলতে হবে। কোনভাবেই অবৈধভাবে পশু জবাই করা, অসুস্থ পশু জবাই করে বিক্রি করে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবে সেটি অপরাধ।আর সেই অপরাধ যে করবে তার বিরুদ্ধে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বুধবার ২২ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আবু সরফরাজ হোসেন সভাপতিত্বে মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল ভেটেনারী সার্জন ডা. আসাদুজ্জামান শুভ, এফএ(এ /আই) ঠাকুর দাস রায় প্রমূখ।
মতামত