হাকিমপুর

হাকিমপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় একজন গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় একজন গ্রেফতার

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, রাত ১১:০১


দিনাজপুরের হাকিমপুর হাকিমপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় আশরাফ মন্ডল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। 

গ্রেফতার আসামী হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার আফসার আলী মন্ডলের ছেলে আশরাফ আলী। 

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম বলেন, হাকিমপুর থানা এলাকায় মাদক ও গ্রেফতার পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে আমার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ দুপুরের পরে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং