হাকিমপুর

হাকিমপুরে উৎসব মুখর পরিবেশে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রিন্ট
হাকিমপুরে উৎসব মুখর পরিবেশে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, রাত ১১:০৫


"ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ও মোবাইল ছেড়ে মাঠে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে 'লোহাচড়া স্পোর্টস জোন' এর আয়োজনে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামবাসীর সহযোগিতায় লোহাচড়া স্পোর্টস জোন'র আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

টুর্নামেন্ট শুরুর লোহাচড়া স্কুল মাঠে ক্রিকেট প্রেমীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে রাত আটটার দিকে উদ্বোধনী টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ সাখাওয়াৎ হোসেন চৌধুরী (লাবু)। 

এরপর শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ সাখাওয়াৎ হোসেন চৌধুরী (লাবু)।

এসময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্য বলেন,খেলাধুলা তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করে, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। তাই তরুণ ও যুবকদের মাঝে খেলাধুলার চর্চা ও সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে এই ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীতে শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, ফুটবল, ভলিবল ও হা-ডু-ডু সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করার আহবান জানান প্রধান অতিথি। সেই সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সবশেষে এত সুন্দর একটা সুস্থ বিনোদনের আয়োজন করায় লোহাচড়া গ্রামবাসী ও স্পোর্টস জোন এর সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান প্রধান অতিথি মোঃ সাখাওয়াৎ হোসেন চৌধুরী লাবু।

লোহাচড়া স্পোর্টস জোন এর আয়োজক কমিটির সদস্যরা বলেন, মূলত মাদক ও অনলাইনে মোবাইলে জুয়া খেলার আসক্তি থেকে আমাদের তরুণ ও যুব সমাজকে দূরে সড়ে রাখতে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা। খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ৬০০০ টাকা এবং রানার্সআপ দল পাবে ৪০০০ টাকা।

এই সময় অত্র লোহাচড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ক্রিকেট প্রেমী অনেকে উপস্থিত ছিলেন।