২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা ও গম এর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তার বক্তব্যে তিনি প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলেন কৃষি প্রণোদনা নিয়ে যারা চাষাবাদ করবে না তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হবে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপি সরকার সব সময় কৃষিবান্ধব সরকার এবং কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকার ব্যাপক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারিভাবে বিনামূল্যে দেওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করার পাশাপাশি ফসলের জমিতে নিয়মিত পরিচর্যা ও যত্ন নিয়ে ভালো ফলন নিশ্চিত করতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান। কেবল বীজ ও সার পেলেই হবে না, সঠিক পদ্ধতিতে চাষাবাদ ও প্রয়োজনীয় পরিচর্যার প্রতিও সবাইকে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়াও এবারের মৌসুমে কৃষকদের ফসলের ফলন পর্যবেক্ষণ করা হবে। যারা কৃষি প্রণোদনা নিয়ে চাষাবাদ করবেনা, তাদের ব্ল্যাকলিস্ট করা হবে। ভবিষ্যতে তারা কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড অন্যান্য প্রণোদনা থেকে বঞ্চিত হবে । কৃষকদের আরও উৎসাহিত করতে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাহিদুর রহমান জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ২'শ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ৫০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার প্রদান করা হবে।
বুধবার ২৫ নভেম্বর দুপুর ১২ টায় কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলি, জেলা বিএনপি সদস্য আবুল হোসেন রাজা,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলিউর রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক ও থানা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মতিউর রহমান, বীরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন প্রমুখ । এছাড়াও উপজেলা বিএনপি'র সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন।
মতামত