দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশরেফুল আলমকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টিসহ নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি তিনি।
গ্রেপ্তার মো. মোশরেফুল আলম চিরিরবন্দর থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আবুল হোসেন সরকারের ছেলে।
চিরিরবন্দর থানার পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত