চিরিরবন্দর

চিরিরবন্দরে নাশকতার মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রিন্ট
চিরিরবন্দরে নাশকতার মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ৩:২৮


‎দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করে চিরিরবন্দর থানা পুলিশ।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ৬নং অমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শিহাব আশেক মাহমুদ কাজী ওরফে মিলন (৪৫) এবং ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাদেকুল (৪৮)। মিলন উপজেলার কুতুবপুর গ্রামের মো. ইকবাল হোসেন কাজীর ছেলে। সাদেকুল ভাদেরা গ্রামের মৃত নছমুদ্দিনের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ২০ জুন ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ২২ এবং জিআর নম্বর ১৬১। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।

‎চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, বুধবার (১৮নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


‎


‎