ফুলবাড়ী

ফুলবাড়ীতে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

প্রিন্ট
ফুলবাড়ীতে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:১৩


দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মো. শামীম হোসেনের সভাপতিত্বে সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন।

সভায় অপেক্ষাকৃত দুর্বল কার্যসম্পাদনকারী ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের গ্রাম আদালতবিষয়ক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে আয়োজিত এ কার্যক্রমে সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।