দিনাজপুরের বীরগঞ্জে সাধারণ মানুষের নানা সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে গ্রাম্য সালিশে বসেছেন দিনাজপুর-এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। শুক্রবার বিকেলে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত গ্রাম্য সালিশে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও অভিযোগ তার সামনে তুলে ধরেন।
এ সময় সংসদ সদস্য মনজুরুল ইসলাম সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠিত এই সালিশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত