দিনাজপুরের হাকিমপুর হিলিবাজারস্থ বিএনপির দলীয় অফিসের সামনে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরনের সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা।
আজ শনিবার (১৩ নভেম্বর)বেলা ১২ টায় হিলিবাজারস্থ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিল্পি।
তিনি বলেন,শুক্রবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরনের সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়েছে। যা সত্য নয়। আসলে বিএনপি অফিসের সামনে থেকে দুটি জদ্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের দোসরেরা হিলিকে অস্থীশীল করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমমুল হক, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত