বীরগঞ্জ

বীরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

প্রিন্ট
বীরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:৩৯


ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে আন্তঃইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ আয়োজন ও বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা গ্রাম পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে, যাদের যথাযথ সুযোগ ও পরিচর্যা প্রয়োজন। এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, খেলাধুলাকে শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণ প্রজন্মের দক্ষতা, নেতৃত্ব, শৃক্সখলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, শি¶ক, ক্রীড়া সংগঠক ও কমিটির সদস্যদের সমাহৃতি দায়িত্ব পালন করতে হবে। বীরগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুন্দর, সুশৃক্সখল ও প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট কমিটির সদস্য, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।