দিনাজপুরে তা'লীমুল ইসলাম স্কুল এন্ড মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম সম্পন্ন, জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ও অঙ্কনে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থীর পবিত্র কুরআন খতম সম্পন্ন করার সাফল্য উদযাপন করা হয়। কুরআন খতম সম্পন্নকারী শিক্ষার্থীরা হলো-পঞ্চম শ্রেণির রুসদা সাফরিন, মোছা. রাফিয়া রওনক, মো. মুশফিকুর রহমান, মাইশা কামাল মিম, মোছা. নুসরাত জাহান নেহা, মো. সিয়াম আল জীম ও সানিয়া ইসলাম। চতুর্থ শ্রেণির মেহেজাবিন রহমান ও মাগফিরাত করীম ফাতেমা এবং তৃতীয় শ্রেণির মো. আহনাফ তাহমিদ মুত্তাফি, মো. সামিন ইয়াছার সিয়াম ও মো. তামিম হাসান।
এদিকে জাতীয় পর্যায়ে আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনে প্রথম শ্রেণির শিক্ষার্থী সামাইরা মুনতাহা সুবহি। তার এ অর্জনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ সম্মাননা প্রদান করে।
প্রতিষ্ঠানে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় শ্রেণির আহমেদ রাফসানা জাইয়ান ও পঞ্চম শ্রেণির রুসদা সাফরিন। দ্বিতীয় স্থান অর্জন করে প্রথম শ্রেণির মোছা. রাফিয়া ইসলাম ও তৃতীয় শ্রেণির মো. আহনাফ তাহমিদ মুস্তাফি। তৃতীয় স্থান অর্জন করে প্রথম শ্রেণির নুজহাত সিদ্দিকী ও পঞ্চম শ্রেণির মোছা. রাফিয়া রওনক। চতুর্থ স্থান অর্জন করে প্রথম শ্রেণির নূর-এ-জান্নাত ও মো. মাহফুজ এবং চতুর্থ শ্রেণির মোছা. কাশফিয়া খাতুন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত ও গজল পরিবেশনার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আবাসিক ও অনাবাসিক হিফজ, নাজেরা ও নূরানী বিভাগেও শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
মতামত