দিনাজপুর

গুজব-সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রোধে বিজিবির কড়া নজরদারি

প্রিন্ট
গুজব-সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রোধে বিজিবির কড়া নজরদারি

প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৯


গুজব-সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রতিরোধে নজরদারির পাশাপাশি সীমান্তবর্তী পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

শনিবার (১৭ অক্টোবর) সকালে দিনাজপুরের সদর উপজেলার রামসাগর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, দিনাজপুর সেক্টরের আওতাধীন এলাকায় মোট ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৪১টি রয়েছে পূজা মন্ডপ রয়েছে।।

 পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

পরে তিনি দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।