শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি সহ টানা আট দিনের ছুটি আগামীকাল শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের (ভারত- বাংলাদেশ) মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হতে যাচ্ছে। তবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান কতৃপক্ষ।
গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গত ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মতে গত ১৫ অক্টোবর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহি ট্রাক দেশে প্রবেশ করে। এরপর (১৬ ও ২৩) অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ আট দিনের দীর্ঘ ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান তিনি।
মতামত