দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কোন দূর্নীতি অনিয়ম, অবিচার, চাঁদাবাজি ও দখলদারিত্বকে প্রশ্রয় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে কোন ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাকিমপুর হিলি পৌরসভার চন্ডিপুর সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন ও পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন চন্ডিপুর সার্বজনীন পূজামণ্ডপে পৌঁছালে তাঁকে পূজা উৎযাপন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মন্দির কমিটির পক্ষ মন্ত্রীর উক্ত মন্দিরে ছাদ ঢালায় আটচাঁলির দাবি করেন পূজা উৎযাপন কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টু বসাক। এরপর হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা উপজেলার ২২ টি পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রতিমা বিসর্জ্জন সন্ধ্যার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী মহোদয়কে অবগত করা হয়।
মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন তাঁর বক্তব্যর শুরুতে হাকিমপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীতে দেশসেবার সুযোগ পাওয়া গেছে এবং বর্তমান সময়ে বিশেষ করে ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে আপনারা আস্থা ও বিশ্বাস করে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। বিধায় বর্তমান সরকার আমাকে দুটি বিভাগ এবং মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনাদের এই আস্থা ও বিশ্বের বন্ধন অটুট রেখে আগামীতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ!
তিনি আরও বলেন কোন ধর্মে অন্যায়কে উৎসাহিত করা হয়নি। তাই অন্যায়কে অন্যায় বলতেই হবে। এবিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। পূজা উৎযাপন কমিটির পক্ষ থেকে দাবির বিষয়ে বলেন, আমাদের বর্তমান সরকারের বয়স মাত্র আট মাস হতে চলছে। তাই আমাদের একটু সময় দিতে হবে এবং শারদীয় দুর্গা উৎসবের আগে আপনাদের দাবি পুরনের যথাসাধ্য চেষ্টা করে হবে বলে জানান তিনি।
এরপর মন্ত্রী হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে হরিজন সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি হরিজন সম্প্রদায়ের ভাই বোনদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনেন। হরিজন সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সেক্রেটারি কার্তিক বলেন, স্যার আমরা মাত্র আট দশটা পরিবার বাস করি। আমরা সরকারি জায়গায় পূজা করি। তাঁরা পূজা করতে না দিলে হয়তো বা আগামীতে আমাদের আর পূজা করা সম্ভব হবে না। তাই আমরা পূজা উৎযাপন এর জন্য নিদিষ্ট একটি জায়গা চাই।
মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন আগামী দূর্গা উৎসবের জায়গার ব্যবস্থা বলে আশ্বাস দেন এবং সাথে সাথে হরিজন সম্প্রদায়ের নারী ও পুরুষরা খুশি আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি মাহেদি ইমাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সভাপতি অমিত বসাক ধলু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ পুলিশ, আনসার সদস্য এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা আহবান জানান তিনি।
মতামত