তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি তামজিদুল ইসলাম (৩৫) কে ঢাকা আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে হাকিমপুর থানা পুলিশ ঢাকা আশুলিয়া থানা পুলিশের সাথে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার আসামি তামজিদুল ইসলাম কে গ্রেফতার করে হাকিমপুর হিলি থানায়।
গ্রেফতারকৃত আসামী হাকিমপুর থানার খট্রামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আজাদুল ইসলামের ছেলে তামজিদুল ইসলাম।
লাঠির আঘাতে চাচার মৃত্যু মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি তামজিদুল ইসলাম সেনাবাহিনীতে চাকুরি করেন বলে স্থানীয় ভাবে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
তিনি জানান, চলতি বছরের গত ১০ সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিষয়ে চাচা রফিকুল ইসলামের সাথে ভাতিজা তামজিদুল ইসলাম ও তার ভাই জাকিরুল ইসলামের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই ভাই লাঠি দ্বারা চাচাকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় চাচা রফিকুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এঘটনায় তামজিদুল ইসলাম ও তার ভাই জাকিরুল ইসলামকে আসামি করে হাকিমপুর থানায় মার্ডার (হত্যা) মামলা দায়ের করা হয়। এরপর থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা চালিয়ে যায়। গত ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা আশুলিয়া থানা পুলিশ সাথে নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামী তামজিদুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতের মাধ্যমে গ্রেফতার আসামি তামজিদুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। হাকিমপুর থানা মামলা নং ০৬ তাং ১০.৯.২৬।
এছাড়া হাকিমপুর থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার পরোয়ানা তামিল অভিযান চালিয়ে বগুড়া শিবগঞ্জ থানার জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি জয়পুরহাট সদর উপজেলার খাসপাওনান্ডা গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে ফরিদ খান (৪০), ও মাদক সেবনের অপরাধে হাকিমপুর হিলি পৌর শহরের ধরন্দা ফকিরপাড়া এলাকার ফারুক মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (৫০) কে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত