হাকিমপুর

আগামী বছরে পুনরাগমন ও বিশ্বশান্তির বার্তা নিয়ে হিলিতে অশ্রুসজল নয়নে দেবী দুর্গার বিসর্জন

প্রিন্ট
আগামী বছরে পুনরাগমন ও বিশ্বশান্তির বার্তা নিয়ে হিলিতে অশ্রুসজল নয়নে দেবী দুর্গার বিসর্জন

প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৩


আগামী বছরে মর্ত্যলোকে পুনরাগমন ও বিশ্বশান্তির বার্তা নিয়ে নারী, পুরুষ ও শিশু ভক্তদের অশ্রুসজল নয়নে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) উপজেলায় সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ শনিবার (২১অক্টোবর)বিজয়া দশমীর দিনে দুপুরের পর থেকে শুরু মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা।

দশমীর সন্ধ্যায় আনন্দ, বেদনা ও পরম শ্রদ্ধার এক মিশ্র আবহ তৈরি হয় হিলির পূজামণ্ডপ ও ঘাটগুলোতে। মণ্ডপে মণ্ডপে দেবীর ঘটে শান্তিজল গ্রহণ, মিষ্টি মুখ এবং ধূপ-আরতির পর শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জনের জন্য পৌর শহরের হাসপাতাল মোড়ে নিয়ে যাওয়া হয় পৌরসভার ৫ টি পূজামন্ডপের দেবী দুর্গা, অসুর, স্বরসতী, কার্তিক সহ নানা প্রতিমা। 

বিসর্জনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পূর্বে ট্রাক ও ভ্যানগাড়িতে সারিবদ্ধভাবে সুসজ্জিত দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা দেখা যাচ্ছে। চারপাশের আলো ঝলমলে পরিবেশে ভক্ত এবং দর্শনার্থীরা দেবী দর্শনের পাশাপাশি বিদায়লগ্নের মুহূর্তগুলোকে মুঠোফোনে বন্দি করে রাখছেন।

এরপর হাসপাতাল মোড়ে পুকুরে নিয়ে প্রতিমা বিসর্জনের দৃশ্য ফুটে উঠেছে। ঢাকের তালে, কাঁসর-ঘণ্টার শব্দ এবং ভক্তদের জয়োচ্ছ্বাসের মাঝে জলভাগে দেবী প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়েছে। এসময় "আসছে বছর আবার হবে" দূর্গা মায়কে জয়, সামনে বছর আবার আসবে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উৎসব মুখর পরিবেশ প্রতিমা বিসর্জ্জনে ভক্তদের প্রত্যাশা অন্যায় অবিচার ও অশুভ শক্তি ধংসের লক্ষ্য মা দেবী দুর্গার আগমন ঘটেছিল। এই বিসর্জ্জনের মধ্যে দিয়ে যেন পৃথিবীর অশুভ শক্তির ধ্বংস হয় এটাই সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা। 

হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মণ্ডপে গত কয়েকদিন ধরে চলা ধর্মীয় উৎসবের ইতি টেনে প্রতিমা বিসর্জ্জনে কাজ সম্পন্ন করা হয়। সীমান্তবর্তী এই অঞ্চলে পূজা উদযাপনে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী।

বিসর্জন শেষে ভক্তরা জানান, মা দুর্গার আগমনে ধরাতল যেভাবে আনন্দিত হয়েছিল, তেমনি তাঁর বিদায়ে হৃদয় বিষাদে ভরে উঠেছে। তবে আগামী বছরে অশুভ শক্তিকে ধ্বংসের জন্য দেবী দুর্গা আবারও নতুন শুভশক্তি ও সমৃদ্ধি নিয়ে ধরাধামে ফিরে আসবেনএই আশাবাদ ও শুভ কামনাই বিজয়াদশমীতে মা দেবী দুর্গাকে বিসর্জন জানানো হয়।

শারদীয় দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জ্জন বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম বলেন, হাকিমপুর থানার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ টি পূজামন্ডপ ছিলো। স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন মহোদয়ের নির্দেশনা ও জেলা পুলিশ সুপার মহোদয়ের পরামর্শে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার পূজা মন্ডপে সার্বক্ষণিক পুলিশ, আনসার ভিডিপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পাহারা ব্যবস্থা করা হয়। এছাড়াও পুলিশের বিশেষ মোবাইল টিম, বডি অন ক্যামারা দ্বারা মনিটরিং সহ যে কোন অপতৎপরতা ও সাম্প্রদায়িক উসকানি রুখে দিতে পুলিশ বাহিনী প্রস্তুত ছিলো। আজ বিজয়াদশমীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে থানার এলাকার ২২ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জ্জনের সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে সাতটার মধ্যে শেষ হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নাই বলে জানান তিনি।