দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে তিনি পৌর শহরের বীরগঞ্জ কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দিরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, বীরগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মো. হাবিবুর রহমান হাবলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং ভক্তবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন সংসদ সদস্য।
মতামত