দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, স্থানীয় উন্নয়ন এবং জনসেবাসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের সভার মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদার করে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতামত