ঘোড়াঘাট

ঘোড়াঘাটে সাবিত সীডসের বীজ বিক্রেতা সমাবেশ অনুষ্ঠিত

প্রিন্ট
ঘোড়াঘাটে সাবিত সীডসের বীজ বিক্রেতা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৮:০৫


দিনাজপুরের ঘোড়াঘাটে ডিলার ও খুচরা বীজ বিক্রেতাদের নিয়ে সমাবেশ করেছে সাবিত সীডস কোম্পানি। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার সিপি রোডসংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাবিত সীডস কোম্পানির প্রোপাইটর লিপন মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহম্মেদ, জাহাঙ্গীর আলম এবং ভুট্টাবীজ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মিম ফেয়ার।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন মো. শামীম রেজা। উদ্বোধনী বক্তব্য দেন সাবিত সীডস কোম্পানির কর্মকর্তা মো. শাহীন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আজিজুর রহমান (ডিপটি)।

সমাবেশে সাবিত সীডস কোম্পানির উন্নত মানের ভুট্টাবীজসহ আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত বিভিন্ন জাতের বীজের গুণাগুণ তুলে ধরা হয়। এ সময় বীজের মান নিশ্চিত করা, সঠিকভাবে বিপণন এবং কৃষকদের কাছে উন্নত মানের বীজ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করেন উপস্থিত ডিলার ও খুচরা বিক্রেতারা।

বক্তারা কৃষি উৎপাদন বাড়াতে মানসম্মত বীজের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, কৃষকের কাছে উন্নত জাতের বীজ পৌঁছে দেওয়া গেলে ফসলের উৎপাদন ও কৃষির সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

আয়োজকেরা জানান, আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত উন্নত মানের বীজ সম্পর্কে বিক্রেতাদের ধারণা দেওয়া, কৃষকদের কাছে এসব বীজ সহজলভ্য করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করাই এ সমাবেশের মূল উদ্দেশ্য।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীজ ব্যবসায়ী, ডিলার ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।