চিরিরবন্দর

চিরিরবন্দরে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

প্রিন্ট
চিরিরবন্দরে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৩


দিনাজপুরের চিরিরবন্দরে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আজিজার রহমান ওরফে আজিজ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা বাজারে গ্রামীণ টাওয়ারসংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক আজিজার রহমান উপজেলার আন্ধারমুহা পাতারীপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চিরিরবন্দর থানার এসআই মো. মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত দায়িত্ব পালনের সময় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন আজিজার রহমানকে আটক করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য এক হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার এসআই মো. মোস্তাফিজার রহমান।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।