চিরিরবন্দর

চিরিরবন্দরে বাড়িঘর, দোকান-পাট ভাংচুর ও লুট!

প্রিন্ট
চিরিরবন্দরে  বাড়িঘর, দোকান-পাট ভাংচুর ও লুট!

প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৬, রাত ৯:৩০ আপডেট : ৮ অক্টোবর ২০২৬, রাত ১০:১৭


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন মথুরাপুর গ্রামের মেরিনা খাতুন (৪৫) এর বাড়িঘর দোকান পাট ও লুটের অভিযোগ। 

ভুক্তভোগী মেরিনার খাতুন বলেন, আমার কেনা সম্পত্তির উপর আমি দীর্ঘ দিন ধরে বাড়ি ঘর দোকান করে খাচ্ছি হঠাৎ করে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাজেদুর, মিজানুর সরোয়ারসহ ১৪ থেকে ১৫ জন এসে আমার সবকিছু ভেঙে আমার এনজিও থেকে লোনের ২ লাখ টাকা সহ লুট করে নিয়েছে। আমি এ ঘটনা সুষ্ঠ বিচার চাই।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শন করে এসেছে ভুক্তভোগীদের থানায় এসে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। যারা অপরাধের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।