মাদকে না বলি, মাদক ও মোবাইল জুয়া খেলা ছেড়ে মাঠে খেলতে চল! এবং ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই শ্লোগানে দিনাজপুর হাকিমপুর হিলিতে 'জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্ধারিত সময়ে চ্যাম্পিয়ন ঢেলুপাড়া একাদশ এবং রানার্সআপ হয়েছে সরঞ্জাগাড়ী একাদশ।
আজ শনিবার বিকেলে উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে জাতীয় ছাত্রশক্তি হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-চীন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট।
দুপুর গড়িয়ে যাওয়ার সাথে মাঠে আশ পাশের ফুটবল প্রেমী দর্শকরা আসতে শুরু। খেলা শুরুর আগেই মাঠের চারদিকে পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমী দর্শকে।
এরপর মাঠে নেমে গিয়ে ফাইনালে অংশ গ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে কুশলাদি বিনিময়ের মধ্যে দিয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য নাহিয়ান আল রিদওয়ান বলেন, এই খেলায় আটটি দল অংশ গ্রহণ করে। সবশেষে আজ ফাইনাল টুর্নামেন্টে ঢেলুপাড়া একাদশ এবং সরঞ্জাগাড়ী একাদশ অংশ গ্রহণ করেন। খেলার নির্ধারিত সময়ে ২-১ গোলে সরঞ্জাগাড়ী একাদশকে হারিয়ে ঢেলুপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যান্ত গ্রাম অঞ্চলে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় ফুটবল প্রেমীদের পাশাপাশি সব বয়সের এবং শ্রেণী পেশার মানুষ আনন্দিত।
ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি জেলা ছাত্রশক্তির সদস্য সচিব এহসানুল করিম অনয় বলেন, সত্যি সত্যিই আমি খুবই আনন্দিত। মাদকের ভয়াল থাবা ও অনলাইনে জুয়া খেলা থেকে এলাকার তরুণ ও যুবকদের সড়িয়ে আনতে আজকের এই আয়োজন করায় আয়োক কমিটির সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খেলার শুভ উদ্বোধন করেন তিনি।
তিনি আরও বলেন,আগামীতে এই মাঠে বড় আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ! আমদের তরুণ ও যুবকদের মাদকের ভয়াল থাবা ও অনলাইনে মোবাইলে জুয়া খেলা থেকে বিরত রাখতে শুধু ফুটবল নয় ক্রিকেট ব্যাডমিন্টন, কাবাডি সহ নানা খেলার আয়োজন করবেন সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা ছাত্রশক্তির মূখ্য সংগঠক হৃদয় আল রাফা, হাকিমপুর উপজেলা সহ জেলা ও হাকিমপুর উপজেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
খেলা শেষে রানার্সআপ দলের অধিনায়ক এবং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সহ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।।
মতামত