নারীদের এগিয়ে আসতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর মা আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উত্তরসূরী হিসেবে তাদের দেখানো পথে শক্ত হাতে দেশ পরিচালনা করছেন বলেই আজ দেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাঠপর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম বাধাগ্রস্থ ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোন অপচেষ্টা রুখে দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন বিএনপি সরকার দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তাই কারও কোন হুমকি ধামকি দিয়ে কোন কাজ হবে না বলে তিনি হুশিয়ারি দেন।
এতোদিন আমাদের মা বোনেরা ঘরে ছিলো। আজকের উপস্থিতি তা প্রমাণ দেয়। নারীদের অধিকার প্রতিষ্ঠায় সরকার শক্ত কাজ করছে এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার প্রধান। কারণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি হলে তারা আর ঘড়ে বসে থাকতে পারবে না। আর নারীরা যখন এগিয়ে আসবে তখনই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বর্তমান সরকার ভোটের আগে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডের কথা বলেছিলেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনা দ্বায়িত্ব দিয়েছেন। বিএনপি সরকার গঠনের
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই।
মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে পড়লে জনগণের কাছে আস্থা ও গ্রহণযোগ্যতা কমে যাবে। তাই নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও প্রয়োজনের সময়ে পাশে থাকবে এটাই স্বাভাবিক।
বিনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাফেজ আলী ফকিরের সভাপতিত্বে এবং মুকবুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, সহ-সভাপতি তোসাদ্দেক হোসন তোসা, সাংগঠনিক সম্পাদক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতামত