ঐক্যবদ্ধ হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একটি লাঠি সহজেই ভাঙ্গা যায়। কিন্তু দশটি লাটি একত্রিত করলে সহজে ভাঙ্গা সম্ভব না। তাই আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তিই আমাদের দূর্বল করতে পারবে না। এমন মন্তব্য করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুঁচদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠনের বয়স মাত্র আজ দিয়ে সাত মাস তিন দিন। মাঠপর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, বিএনপি সরকার দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। আমরা নির্বাচন এর আগেও বলেছি আমরা জনগণের পাশে থাকবো। আপনারা মূল্যবান ভোট দিয়ে বিএপিকে দেশ পরিচালনার দ্বায়িত্ব দিয়েছেন বিধায় আজ আমি ডাঃ জাহিদ হোসেন বর্তমান সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই।
মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে পড়লে জনগণের কাছে আস্থা ও গ্রহণযোগ্যতা কমে যাবে। তাই নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও প্রয়োজনের সময়ে পাশে থাকবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আদিবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান কিংবা সাঁওতাল পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই মানুষ। সবার রক্তের রং একই। তাই সমাজে কোনs ধরনের ভেদাভেদ, হিংসা বা বিদ্বেষ থাকা উচিত নয়।
তিনি বলেন, আমরা কেন অন্যের জায়গা দখল করব কিংবা একে অপরের প্রতি হিংসা পোষণ করব, সবাইকে পারস্পরিক সম্মান,সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত