হাকিমপুর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

প্রিন্ট
হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১১


দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিজিবি, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ রিপন আহম্মেদ (৩৫) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।পরবর্তীতে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি আজ বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কতৃপক্ষ। 

গ্রেফতারকৃত আসামী রিপন আহম্মেদ হাকিমপুর হিলি পৌরসভার ৬নং ওয়ার্ডের বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার মধ্যেরাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)এর অধিনয়াক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহল দল এবং জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও হাকিমপুর থানার এএসআই এর নেতৃত্বে একটি দল যৌথ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০০ পিস, কুকিজেসিক ইনজেকশন(এ্যাম্পল) ১২৫ পিস,বড় দেশীয় রাম দা-০১টি, অপপ্পো এ৫ প্রো অ্যান্ড্রয়েড মোবাইল ০১টি সহ নিজ বসতবাড়ি থেকে আসামীকে গ্রেফতার করা হয়েছে।আটককৃত মাদকদ্রব্যর আনুমানিক সিজার মূল্য ১,৭৭,৫০০(এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত)টাকা।

পরবর্তীতে আটককৃত আসামীসহ মাদকদ্রব্য ট্যাপেন্ডাটল ট্যাবলেট, কুকিজেসিক ইনজেকশন (এ্যাম্পল),বড় রাম দা এবং মোবাইল ফোন হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি। 

বিজিবি জানায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে হাকিমপুর থানায় মাদকদ্রব্য সহ একাধিক মামলা রয়েছে এবং সে এলাকায় খুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত। গত ০৯ মার্চ ২০২৬ জনৈক তাকিক হাসানকে হত্যার উদ্দেশ্যে মারপিট করার অপরাধে ৩০৭ পেনাল কোড ১৮৬০ মোতাবেক হাকিমপুর থানা মামলা দায়ের করে তার বাবা। ২২ মার্চ-২৬, হত্যার উদ্দেশ্য মারপিটের অপরাধে ধারা-৩০৭, পেনাল কোড-১৮৬০ মোতাবেক হাকিমপুর থানা মামলা রুজু করা হয়। বিগত ২৯ সেপ্টেম্বর২০২৫ হত্যার উদ্দেশ্যে মারপিট করা, রক্তাক্ত জখম, হাড় ভাঙ্গা, চুরি ও ভয়ভীতি দেখানোর অপরাধে ধারা ৩০৭ পেনাল কোড ১৮৬০ মোতাবেক হাকিমপুর থানায় মামলা রুজু করা হয়। ২২ মার্চ-২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক হাকিমপুর থানা মামলা রুজু করা হয়। ১৫ সেপ্টেম্বর ২০২৩ ধারা-১৫(৩)/২৫(ডি) স্পেশাল পাউয়ার এ্যাক্ট ১৯৭৪ মোতাবেক হাকিমপুর থানা মামলা হয়। ০৬ জানুয়ারি ২০২২ ধারা-৩৪১/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬(২)/৩৪, পেনাল কোড-১৮৬০ মোতাবেক হাকিমপুর থানা নিয়মিত মামলা হয়। ২১ জুন ২০২০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক হাকিমপুর থানা মামলা হয়।

বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ মূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি। 

এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, আটক মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আসামি রিপন আহম্মেদের বিরুদ্ধে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিচালক মোঃ ইলিয়াস হোসেন বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা রুজু করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তবে আসামি রিপন আহম্মেদের বিরুদ্ধে হাকিমপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।