বীরগঞ্জ

বীরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

প্রিন্ট
বীরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৬ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪৬


দিনাজপুরের বীরগঞ্জে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আব্দুল মতিন ও মঞ্জুরুল নামে দুই ব্যক্তিকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। 

 এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী এ লাকায় জুয়ার আসর বসারের গোপন সংবাদ পায় বীরগঞ্জ থানা পুলিশ। 

সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই দিপু কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় পৌরসভার মাকড়াই এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন ও একই এলাকার মৃত সেলিমের ছেলে মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় আব্দুল মতিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই ধারায় মঞ্জুরুল ইসলামকেও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তবে মঞ্জুরুল ইসলামের অর্থদণ্ডের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

বীরগঞ্জ থানার এসআই দিপু কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় জুয়ার আসর বসার খবর পেয়ে পুলিশের চৌকস দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জুয়া বিরোধী অভিযানে পুলিশের এই তৎপরতা এলাকায় জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে।