দিনাজপুরের কাহারোলেে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তর শাখার উদ্যোগে চলতি বছরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলার ৬ টি উপজেলার কাহারোল, বীরগঞ্জ, বোঁচাগঞ্জ,বিরল, চিরিরবন্দর ও খানসামার মোট ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ইসলামী ছাত্রশিবির।
অনুষ্ঠানে ইসলামি ছাত্র শিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোমিনুল ইসলামের সঞ্চালনায় ও
দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
তিনি বলেন, শিক্ষার্থীদের অভিবাদন জানিয়ে আজ যাদের জন্য এই আয়োজন করা হয়েছে তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি আরো বলেন, তোমাদের শিবিরে যোগদান করানোর জন্য এখানে আজ ডাকা হয় নাই, তোমরা শিবির করো আর না করো জাতীর প্রয়োজনে শিবির তোমাদের পাশে সব সময় থাকবে।
অনুষ্ঠানের সভাপতি সোহানুর রহমান সুমন বক্তব্যে বলেন"শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।"
বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, ঢাকসুর বিজ্ঞান বিষক সম্পাদক ইকবাল হায়দার, ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহীম হোসেন, দিনাজপুর জেলা উত্তরের সাবেক জেলা সভাপতি ও দিনাজপুর শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি জাকিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি রেজওয়ানুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আমীর মাওলানা তরিকুল ইসলাম প্রমূখ।
মতামত