দিনাজপুরের কাহারোল উপজেলায় সার জব্দ সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় অর্থ সরকারি কোষাগারে জমা এবং জেল-জরিমানা রোধে যথাযথ তদন্ত ও খুচরা সার বিক্রয়ের দাবিতে কাহারোল রাসয়নিক সার কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও স্মারক লিপি দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম ও কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এবং উপজেলা কৃসি কর্মকর্তা বরাবরে পেশ করা হয়।
এ সময় উপজেলার রাসয়নিক সার কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা কল্যাণ সমিতির ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি বিধি-বিধান ও কৃষি বিভাগের নির্দেশনা অনুসরণ করে কৃষকের মাঝে সার ও কীটনাশক সরবরাহ করে আসছি আমরা। সম্প্রতি সার সংক্রান্ত বিভিন্ন অভিযান,ডিলার ও খুচরা বিক্রেতাদের মজুদকৃত সার জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা এবং একই সঙ্গে জেল ও জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হয়েছ। এর ফলে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী খুচরা বিক্রেতাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল তবে সাধারণ কৃষকের কথা চিন্তা করে সরকারি বরাদ্দের সার অপ্রতুল হওয়ায় বাহির থেকে বৈধভাবে সার সংগ্রহ করে কৃষকদের চাহিদা পূরণ করার জন্য ব্যবসায়ীরা পূর্ব থেকে কৃষি বিভাগ ও ইউএনও এর অলিখিত সম্মতি নিয়ে ব্যবসা করে আসছি। সম্প্রতি সার জব্দ ও জেল-জরিমানা রোধে বিষয়গুলো মানবিক ও ন্যায় সঙ্গত দৃষ্টিতে বিবেচনা করে জব্দকৃত সার,সরকারি দামে বিক্রয় অর্থ,সরকারি কোষাগারে জমা অর্থ ফেরতের প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিসহ জেল প্রদান কৃত ব্যক্তিকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানান তারা।
সোমবার(৩১ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় কাহারোল টিএনটি রোড কমিউনিটি সেন্টারে কাহারোল সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম এমপি।
কাহারোল সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাহারোল উপজেলা বিএনপি\'র সভাপতি মো.গোলাম মোস্তফা বাদশা,সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা,উপজেলা যুবদলের আহবায়ক মো.সাদেকুল ইসলাম সাদেক, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলিউর রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা,কাহারোল উপজেলা জামায়তের আমির মো.তরিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন।
এ ছাড়াও কাহারোল উপজেলার সকল রাসয়নিক সার কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা ও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মতামত