বীরগঞ্জ

বীরগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রিন্ট
বীরগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৮:৫৮


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নজরুলের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার দীপঙ্কর বর্মনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নজরুলের সাহিত্যচর্চাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।