দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় ও এসএসসি ভোকেশনাল বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহিনুর রহমান চৌধুরী শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত, দৈনিক উত্তর বাংলার সম্পাদক মো: মতিউর রহমান, চৌরধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভসপতি ও বীরগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু সামা মিয়া (ঠাণ্ডু),বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাপক আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সরকারসহ প্রমুখ।
এসময় অভিভাবকবৃন্দ,
অত্র বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম লুৎফর রহমান চৌধুরীর স্মৃতিতে স্মরণসভা কষ্ট কান্নার বেদনাময় আলোচনা সভায় পরিণত হয়।
স্মরণ, আলোচনা শেষে লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা তাঁর স্মৃতিচারণ করে আরও বলেন, একজন সাদা মনের মানুষ হিসেবে লুৎফর রহমান চৌধুরী সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন। তাঁর বিনয়ী আচরণ, পেশাদারিত্ব এবং সামাজিক দায়িত্ববোধ সবাইকে মুগ্ধ করতো। কর্মক্ষেত্রের বাইরেও এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যুতে শিক্ষা, সামাজিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর রেখে যাওয়া আদর্শ ও সমাজসেবামূলক কাজগুলোকে বাঁচিয়ে রাখার মাধ্যমে তাঁকে স্মরণ করতে পারি।
মতামত