হাকিমপুর

বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

প্রিন্ট
বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩


দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয় শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান 

শপথ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন সহ সংগঠনের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহণ করেন। কমিটির মেয়াদকাল আগামী দুই বছর।

শপথ বাক্য পাঠ শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল জানান,দীর্ঘ দিন থেকে নানা কারণে হিলি স্থলবন্দরের নাজুক অবস্থা। দেশের অন্য স্থলবন্দরের তুলনায় এই বন্দরে সুবিধা কম পাওয়ায় ব্যবসায়ীরা অন্য বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করে। এসব সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই ভারতের অভ্যান্তরীন সমস্যার কারণে আজ ৫ম দিনের চলছে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তাই আগামীতে বন্দরের সকল ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে আলোচনা সাপেক্ষে বন্দরের সচল অবস্থা ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ!

এদিকে কমিটির সভাপতি মোঃ ফেরদৌস রহমান জানান, হিলি স্থলবন্দর দেশের বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হলেও সেটা খাতা-কলমে সীমাবদ্ধ। ব্যবসা-বাণিজ্যের অবস্থা অনেক নিম্নগতি। প্রতিদিন বন্দরে ভারতীয় ট্রাকের সংখ্যা নেমেছে গড়ে ৪০ টির মতো। অথচ এখানে অনেক শ্রমিক আছে তারা মানবতার জীবনযাপন করছেন। অনেক আমদানি কারক প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার উপক্রম। ব্যবসার গতি ফেরাতে স্থানীয় সংসদ ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন মহোদয়ের দিক নির্দেশনা ও পরামর্শ মতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।