দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি এবং বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন দিনাজপুরের হাকিমপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক (সাবেক কাউন্সিলর) শামীম সরদার (৪৫) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ( ইউপি চেয়ারম্যান) ছদরুল ইসলাম (৫৫),ডাকাত দলের নারী সদস্য চম্পা বেওয়া (৫০) সহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ
বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ৩০ আগষ্ট থানার আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক মিয়ার বাড়িতে গভীর রাতে সিএনজি চালিত অটো চার্জার যোগে ১০-১২ জন ব্যক্তি মহিলা সদস্য বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে কানের দুল, নগদ অর্থ ও দেড় বছরের শিশুর মুখে আঠালো কসটেপ দিয়ে আটকে রেখে প্রায় মূর্ত্যর মুখ থেকে শিশুটি ফেরত এসেছে।এরপর গ্রামের লোকজনের সহযোগিতায় তাদের ধাওয়া করায় পার্শ্ববর্তী পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়ন পরিষদে জনতার হাতে আটক হয়। পরে পাঁচবিবি থানা পুলিশ কে খবর দিলে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পাঁচবিবি থানা পুলিশ। পরে হাকিমপুর থানা পুলিশের হাতে বুঝিয়ে গ্রেফতার আসামীদের বুঝিয়ে দেয় পাঁচবিবি থানা পুলিশ। হাকিমপুর থানার এফআইআর নং ২১ এবং জিআর ১৮২, ৩০ আগষ্ট ২৬ পেনেল কোড ১৮৬০ সালের ৩৯৫/৩৯৭/৩৪ এর চার জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তদের স্বীকারউক্তি মূলক হাকিমপুর হিলি পৌর শহরের দুই জনকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানায় গ্রেফতারকৃত আসামীরা হলেন, আব্দুল ওহাব (৪৬) নুরে আলম ওরফে জসিম (৪০) মুসা আহম্মেদ (৩০) তিন জনই থানার বৈগ্রাম গ্রামের বাসিন্দা। অপরজন সোহান ইসলাম (২৯) থানার মংলাপাড়া এলাকার বাসিন্দা।
হাকিমপুর থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তাদের তথ্য মতে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন থানার সাতকুড়ি গ্রামের মাহফুজার রহমান মিলন (৪২) নারী ডাকাত সদস্য পৌর শহরের মধ্যেবাসুদেবপুর এলাকার চম্পা বেওয়া। তবে ৩০ আগষ্ট রাতেই পূর্বের চারজনকে পুলিশ দিনাজপুর আদালতে প্রেরণ করে। আজ সোমবার মাহফুজার রহমান মিলন ও চম্পা বেওয়াকে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
অন্য দিকে ৫ আগষ্টের পরে ১৮ আগ্ষ্ট হাকিমপুরের সাবেক মেয়র ও পৌর আ\'লীগের সভাপতি জামিল হোসেন চলন্তর বাড়িতে আটকে রেখে আগুনে পুরে হত্যা করা হয়েছে অভিযোগে ২৪-২৫ জনের নাম উল্লেখ সহ অচেনা ৯০ থেকে ১০০ নামে হত্যা মামলা রুজু করে নিহতের ভাই। উক্ত মামলায় আজ ৩১ আগষ্ট আদালতে বাসযোগে দিতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পথিমধ্যে থেকে পৌর আ\'লীগের যুগ্ম সম্পাদক শামীম সরদার ও ইউনিয়ন আ\'লীগের সভাপতি ( বোয়ালদাড় ইউপি) চেয়ারম্যান কে গ্রেফতার করে থানায় নিয়ে এসে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গ্রেফতার আসামীদের এফআইআর,জিআর এবং বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু পূর্আক উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত