কাহারোল

কাহারোলে ২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে ২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত : ৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৮:৩৪


দিনাজপুরের কাহারোল উপজেলা ২ কর্মকর্তার পদোন্নতি ও বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনায় কাহারোল উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ পদোন্নতি পেয়ে দিনাজপুর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) দিনাজপুর অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন। অপরদিকে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান পদোন্নতি পেয়ে বোঁচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা পদে দায়িত্ব গ্রহণ করেন।

মঙ্গলবার (৪ আগষ্ট ) বিকাল ৩টায় টায় কাহারোল অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা সমবায় কর্মকর্তা মো.সারওয়ার মুর্শেদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মকর্তাদ্বয়কে পদোন্নতি ও বদলি জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ফুললে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মাোস্তারী,তথ্য আপা নুরজাহান বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।