চিরিরবন্দর

চিরিরবন্দরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত

প্রিন্ট
চিরিরবন্দরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত

প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৩:৪৮ আপডেট : ১৬ জুলাই ২০২৬, বিকাল ৩:৪৯


জাফর ইকবাল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, মেজবাহুল ইসলাম, মোকাররম হোসেন মুকুল, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, জুলাই যোদ্ধা সোহেল সাজ্জাদ, তৌহিদা বুলবুল মৌরী, নুর আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়