হাকিমপুর

হাকিমপুরে বাক প্রতিবন্ধী আলেমন'র পাশে দাঁড়িয়েছেন বিএনপি কর্মী ছানাউল ইসলাম

প্রিন্ট
হাকিমপুরে বাক প্রতিবন্ধী আলেমন'র পাশে দাঁড়িয়েছেন বিএনপি কর্মী ছানাউল ইসলাম

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, রাত ৯:০২


দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছাতনী (বিলপাড়া) গ্রামের বাসিন্দা বাক প্রতিবন্ধী মোছাঃ আলেমন বেগম (৫৫)। (এলাকায় পাগলী নামে পরিচিত)এর পাশে দাঁড়িয়েছেন হাকিমপুর হিলি পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল ইসলাম। তাঁর এই মহৎ উদ্যোগ গ্রহণ করায় প্রসংশায় ভাসছেন তিনি। 

আজ শুক্রবার (১০ জুলাই) হাকিমপুর হিলি পৌর শহরের ছাতনী (বিলপাড়া) গ্রামে গিয়ে দেখা যায় পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল ইসলাম বাক প্রতিবন্ধী আলেমন বেগম কে থাকার জন্য টিন শেডের ঘর তৈরি করে দিচ্ছেন নিজ খরচে। এসময় রাজমিস্ত্রী ঘরের মেজে ও চারদিকে প্লাস্টার এর কাজ শেষ করেছে। 

বাক প্রতিবন্ধী আলেমন বেগম (৫৫) হাকিমপুর হিলি পৌরসভার ৯নং ওয়ার্ডের ছাতনী বিলপাড়া গ্রামের মৃত জমির উদ্দিনের মেয়ে। 

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, আলেমন (পাগলী) আমাদের ছাতনী চৌমুহনী বাজারে ঝাড়ু দেয়, দোকানীদের কাছ থেকে যা পায় এবং প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে কোন রকমে সংসার চলে। বর্ষাকালে আলেমন এর থাকার একটি ঘর নেই। যে ঘরে থাকতো সেই ঘরে পানি উঠতো এবং ইদুররে গর্ত করে নষ্ট করে দেয়। আমাদের ছানাউল ভাই তাঁর নিজ খরচে ঘরের মেজে পাকাসহ একটি টিন শেডের ঘর তৈরি করে দেওয়ায় তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

ছাতনী রাউতারা গ্রামের বাসিন্দা মোঃ নাজমুল ইসলাম বলেন, হাকিমপুর হিলি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছাতনী (বিলপাড়া) গ্রামের বাসিন্দা বাক প্রতিবন্ধী আলেমন (পাগলী) তিনি একজন অসহায় লোক। তার একটি ঘরের খুবই প্রয়োজন ছিলো। আমাদের প্রতিবেশী ছানাউল ভাই অনেক প্রচেষ্টার পরে আজকে তিনি নিজ খরচে একটি টিন শেডের ঘর তৈরি করে দিলেন এবং আজকে থেকে আলেমন এর স্থায়ী ভাবে থাকার একটি ঘর হলো। এতে আমারা খুবই খুশি। 

হাকিমপুর পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল ইসলাম বলেন, দীর্ঘ দিন থেকে আলেমন (এলাকায় পাগলী নামে পরিচিত)। আমাদের ছাতনী চৌমুহনী বাজারে ঝাড়ু দেয়। তার (পাগলীর)যে কোন সমস্যা হলে আমাকে বলে এবং বলতো। তার প্রতিবন্ধী ভাতার কার্ডটাও আমি ব্যবস্থা করে দিয়েছি। আলেমন এর সবচেয়ে বড় সমস্যা রাতে বেলা থাকার জন্য একটা ভালো ঘর নেই। আমি অনেক দিন থেকে চিন্তাভাবনা করছিলাম তাঁকে একটা থাকার মতো ভালো একটা ঘর তৈরি করে দিবো। কাছে তেমন টাকা পয়সা ছিলো না। তাই ইট, বালু এবং সিমেন্ট আগে জোগাড় করে নিয়েছি। আজকে ছয়টা মিস্ত্রি লাগিয়ে দিয়ে টিন শেডের ঘর এবং ঘরের মেজে পাকা সহ ঘরের চারপাশে ইট দিয়ে গাঁতিয়ে প্লাস্টার করে দেওয়া হলো। পরবর্তীতে ঘরে বিদ্যুৎ এবং টিউবওয়েল সহ ল্যাট্রিনের ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ! 

তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। দীর্ঘ ১৭ বছর পরে বিএনপি সরকার গঠন করে। এরপর অনেক গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেখলাম।আমি সেই দলের (বিএনপির) সহযোগী সংগঠন হাকিমপুর হিলি পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আমাদের এলাকার পরিচিত বাক প্রতিবন্ধী আলেমন এর পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে তাঁর পাশে থাকবো ইনশাআল্লাহ! 

হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বলেন, আমাদের পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল ইসলাম খুব ভালো মনের মানুষ। তিনি একজন সাধারণ কৃষক মানুষ। তবে ওনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এটি সত্যিই খুবই ভালো এবং প্রসংশনীয়। আলেমন বেগম (পাগলী) আমি ব্যক্তিগত ভাবে তাঁকে চিনি। তাঁর নতুন এই ঘরে বিদ্যুৎ এবং টিউবওয়েল সহ ল্যাট্রিনের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করে দেওয়া হবে বলে জানান তিনি।