দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিন জনকে গ্রেফতার করেছে।
সোমবার রাতভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) গ্রেফতারকৃত আসামীদের মোবাইল কোর্টে হাজির করা হয়। সেখানে তারা তাদের অপরাধ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জর্জ মিত্র চাকমা প্রত্যককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, পৌর শহরের চন্ডিপুর এলাকার মোকছেদ আলীর ছেলে এনামুল হক (৩২),থানার পাউশগাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মনিরুজ্জামান (২৪) ও পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার আসলাম শেখ এর ছেলে রিপন শেখ (৩০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, সীমান্তবর্তী হাকিমপুর হিলি থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। গত সোমবার রাতভর থানার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে। আজ ভ্রাম্যমাণ আদালতে আসামীদের হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আজ বারোটার দিকে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত