হাকিমপুর

হাকিমপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রিন্ট
হাকিমপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশিত : ৬ জুলাই ২০২৬, বিকাল ৫:৫১


উন্নত পল্লীর সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রথম বারের মতো সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়নের আয়োজনে হাকিমপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানীর স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুনতাসীর মামুন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা, স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ, ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা প্রথম বারের মতো সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়কে হাকিমপুর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বক্তারা জাতীয় পল্লী উন্নয়ন দিবসের বিশেষ তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং ভবিষ্যতে বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেন।