পার্বতীপুর

পার্বতীপুরে গোসল করতে নেমে প্রাণ গেল ৩জনের

প্রিন্ট
পার্বতীপুরে গোসল করতে নেমে প্রাণ গেল ৩জনের

প্রকাশিত : ২৫ জুন ২০২৬, বিকাল ৫:৫৫ আপডেট : ২৫ জুন ২০২৬, বিকাল ৫:৫৮


দিনাজপুরের পার্বতীপুর নদীতে গোসলে নেমে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুপুর ১ টার দিকে ভাদুরীপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী সু্মাইয়া আক্তার আকলিমা (১৬) এবং দুলাল মিয়ার দুই মেয়ে দুলালী খাতুন (২৩) ও সুরভী খাতুন (১৩) বাড়ির পাশের কালনি নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে গভীর পানিতে গেলে মুহুর্তেই একে একে তিনজনই পানিতে ডুবে নিঁখোজ হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুজতে শুরু করেন। এর ঘন্টা খানেক পর পর্যায়ক্রমে তাদের মরদেহ ভেসে উঠলে তা দেখতে পান স্থানীয়রা। পরে নিহতের পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় তাদের মরদেহ উদ্ধার করে ডাঙ্গায় তুলে আনে। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল যান।

পার্বতীপুর মডেল থানার অফিসর ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, ৯৯৯ এ খবর পেয়ে তাৎক্ষনিক মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জনাতে কাজ চলমান।