দিনাজপুর

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দিনাজপুর জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রিন্ট
তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দিনাজপুর জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রকাশিত : ৮ মে ২০২৬, সন্ধ্যা ৭:৪২

দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে দিনাজপুর জেলা ছাত্রদল।

শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেন দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রিফাত চৌধুরীসহ নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে দিনাজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে সবাই একযোগে কাজ করবেন।