বিরল

দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এনসিপির ইসমাইল হোসেন

প্রিন্ট
দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এনসিপির ইসমাইল হোসেন

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৭


দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন।

রোববার তিনি বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় মোঃ ইসমাইল হোসেন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। বিরল–বোচাগঞ্জ এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি কাজ করতে চান বলেও জানান।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপস্থিত নেতাকর্মীরা জানান, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব হিসেবে মোঃ ইসমাইল হোসেনের প্রতি এলাকার মানুষের ব্যাপক সমর্থন রয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর–২ আসনে এবার নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তির অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে বাড়তি আলোচনার সৃষ্টি করেছে।