ছবি : সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম
নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলিত জনগোষ্ঠী ও প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষকে উন্ন্য়নের মূল স্রোতধারায় আনতে সকলকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লী শ্রী, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা এবং সোসাইটি ফর উদ্যোগ। আর সহযোগিতায় ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন পল্লীশ্রী নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক শেখ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুনির হোসেন, দিনাজপুর চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন ও মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা হতে আগত প্রোগ্রাম কো-অডিনেটর রুমা সুলতানা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল।
সভায় জেএসকেএস এর ডিওয়াইডি প্রকল্প, পল্লীশ্রীর নারী ক্লাবের সদস্যদের দক্ষতাবৃদ্ধি এবং উদ্যোগ সংস্থার প্রান্তিক নারীদের টেকসই ক্ষমতায়ন ও জীবিকায়নের চলমান কার্যক্রম তুলে ধরেন।
মতামত