দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান (৪৪) সহ ওয়ারেন্ট মুলে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
গ্রেফতার আসামীরা হলেন, থানার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। তিনি আলিহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বে রয়েছেন। এছাড়া ঘোড়াঘাট থানার জিআর মামলায় ওয়ারেন্ট মুলে একই ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সানোয়ার হোসেন (৪০), শিবগঞ্জ থানার জিআর মামলায় ওয়ারেন্ট মুলে থানার বড়চড়া গ্রামের সোবহান আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২২) ও হাকিমপুর থানার জিআর মামলায় ওয়ারেন্ট মুলে পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার নজরুল ইসলামের মেয়ে সুইটি আক্তার (২৬)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্ট মুলে গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। এরমধ্যে আসামি আবু সুফিয়ান এর বিরুদ্ধে হাকিমপুর থানায় ২০২৫ রুজুকৃত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদনাবলী মামলায় তদন্তে তার সংযুক্তি পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫ আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময় হাকিমপুর থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় এজাহারভূক্ত আসামি ছিলেন এবং পুলিশ কতৃক গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বরত আছেন এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে জিআর অন্য তিন জন আসামিকে গ্রেফতার করেছেন। আজ আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত