দেশের উত্তরের জেলা দিনাজপুর এই জেলায় শীতের আগমন অনেক আগেই ঘটেছে। বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। আবহাওয়া পরিবর্তন হওয়ায় শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধাসহ সব বয়সের মানুষ। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে হাকিমপুর উপজেলা মডেল মসজিদ থেকে উপজেলার ৫০ জন বিধবা, প্রতিবন্ধী, এতিম ও দুস্থদের হাতে তুলে দেওয়া হয়েছে শীতবন্ত্র। এসব শীতবস্ত্র পেয়ে খুশি এসব মানুষ।
আস- সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি দাঈ মাওলানা সুহাইল আহমদ বলেন,এসব শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল,হুডি, কানটুপি,মোজা এবং দুইটি ধর্মীয় বই।
তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে স্থানীয় ৫০ জন অসহায় পরিবারকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের আওতায় ব্যবসা পরিচালনা করার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি দাঈ মাওলানা সুহাইল আহমদ, হাকিমপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুফতি ফিরোজ কবির, হিলি ক্বাছিমিয়া মাদরাসার মুহতামিম মুফতি মেহেদী হাসান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি হারুন মাজহারী, হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দেশের শীত প্রধান ৬০০টি এলাকার ৩০ হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন বলে জানা গেছে।
মতামত