কাহারোল

কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৩


"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে ভেটেরেনারি সার্জন ডা.মোঃ আসাদুজ্জামান শুভ'র সঞ্চালনায় কর্মসূচির বিশদ আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবু সরফরাজ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা,জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।

এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে খামারিদের আরও উৎসাহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মোস্তাফিজুর রহমান,জণস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে খামারি, উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।