দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইনে মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্ট ভূক্ত আসামি সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২১নভেম্বর)প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
শনিবার রাতভর থানা পুলিশের একটি চৌকস দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতার আসামীরা হলেন, থানার ঢেলুপাড়া গ্রামের জালাল উদ্দীনের ফরহাদ হোসেন (২৫), একই এলাকার হরেকৃষ্টপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মুখেরুজ্জামান (১৯), পৌরসভার মধবাসুদেবপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে মোবারক হোসেন (৬০), সাতকুড়ি এলাকার আজমল হোসেনের ছেলে আজিজুল হক ওরফে রাসেল (২৪) বাবা আজমল হোসেন আইবুদ্দিনের ছেলে, ও থানার কাঁকড়াপালি গ্রামের সুবাস চন্দ্রের ছেলে উত্তম চন্দ্র রায় (৫০) এবং তার ছেলে কৈলাশ চন্দ্র রায় (৩১)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম বলেন, হাকিমপুর থানা পুলিশের মাদক, ও আদালতের ওয়ারেন্ট মুলে গ্রেফতারি পরোয়ানা তামিল বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে শনিবার রাতভর থানার একটি চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে ফরহাদ হোসেনের বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য উৎপাদন আইনে মামলা রয়েছে। এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জিআর পেনেল কোডের মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত