হাকিমপুর

সারাদেশে আ'মীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হিলিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রিন্ট
সারাদেশে আ'মীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হিলিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, রাত ১০:৩০


সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে  বাংলাহিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বাহির হয়। 

অন্য দিকে উপজেলা পরিষদ থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বাহির হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের গোডাউন মোড় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি সহ তিনটি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা বলেন ছাত্রদলের এ্যাকশান ডাইরেক্ট একশান। গোপালগঞ্জের গোপালি আর কতকাল জ্বালাইবি সহ নানা শ্লোগানে মুখরিত হয়ে বিক্ষোভ মিছিল। 

পরে হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ দলীয় নেতা-কর্মীরা বলেন, শুধু গোপালগঞ্জে নয় আওয়ামী সন্ত্রাসীরা সারাদেশে সরকারি ভবন, থানা, হাসপাতাল, দোকানপাটে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে বর্তমান সরকার ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় প্রমাণিত হয় তারা একটি সন্ত্রাসী সংগঠন। হিলিতে যদি কেউ এ রকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে, তবে তার দাঁতভাঙা জবাব সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা বলে হুশিয়ারী দেন দলীয় নেতা-কর্মী বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সহ-সভাপতি মোঃ ফরিদ খান,  সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন সোহাগ, যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ওলামা দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব সহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।