হাকিমপুর

এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে হিলিতে বিক্ষোভ মিছিল

প্রিন্ট
এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে হিলিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:০৫


গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী কতৃক বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সভাপতি ও সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগ এবং সারাদিনের নৈরাজ্য সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

বাংলাহিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারস্থ গোডাউন মোড়ে এসে শেষ হয়। 

পরে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলামের সঞ্চালনায় আহবায়ক আলী হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতারা বিদেশে থেকে ভিডিও বক্তব্যর উসকানিতে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছেন তা খুবই দুঃখজনক ঘটনা! হাকিমপুর হিলিতে আমরা শান্ত সৃষ্ট ভাবে থাকতে চায়। যদি হিলিতে কোন নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করতে চান আমরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছি।আমাদের দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির দিকনির্দেশনা মোতাবেক রাজপথে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ! 

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন, আপনারা সারাদেশে যেভাবে হামলা, ভাংচুর, মানুষ হত্যা, ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছেন। কারা করছেন কাদের উসকানিতে করছেন সবারই তালিকা আমাদের কাছে আছে। আমরা মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির দিকনির্দেশনা মোতাবেক শান্ত থাকতে চায়। তবে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তালিকা অনুযায়ী আইনগত ব্যবস্থা করা হবে বলে হুশিয়ারী দেন। 

এছাড়াও প্রতিবাদ সমাবেশে বিএনপির দলীয় নেতাকর্মীরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এমজিলানীর বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

বিক্ষোভ মিছিলে আপা আপা করিস না, আপা তোদের আসবে না সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক,যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহেদুর রহমান রিপন,উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

দলীয় নেতা-কর্মীরা এই ধরনের সহিংস ঘটনার তীব্র প্রতিকার দাবি করে পরিস্থিতি শান্ত রাখার পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।