হাকিমপুর

হিলিতে স্বপ্ন বুননের উদ্যোগে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

প্রিন্ট
হিলিতে স্বপ্ন বুননের উদ্যোগে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, রাত ৯:০৯


দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও নারী বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির সার্বিক সহযোগিতায় 'স্বপ্ন বুনন'র উদ্যোগে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকালে সংগঠনটির আয়োজনে উপজেলা পরিষদ আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের হলরুমে দর্জি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

স্বপ্ন বুননের সভাপতি ও হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বেকারত্ব দূর করতে এবং নারীদের কর্মসংস্থান গড়ে তুলতে দিনাজপুর-৬ আসনের সংসদ ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির সার্বিক সহযোগিতায় স্বপ্ন বুনন সংগঠনটি গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে হাকিমপুর উপজেলার শিক্ষিত বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন হামিকপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও স্বপ্ন বুননের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম শাহীন মন্ডল,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, পৌর বিএনপির মানিক মিয়া, অমিত বসাক ধলু, উপজেলা শ্রমিক দলের মোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ,যুবদলের মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ অনেকে।

আলোচনা শেষে স্বপ্ন বুনন সংগঠনের ফিতা কেটে উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জজ মিত্র চাকমা ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।